সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শান্ত খানের স্টাইলে বনি সেনগুপ্ত

অনলাইন ডেস্ক :

পর্দায় নিজেকে আকর্ষণীয় করতে অনেকেই নকলের আশ্রয় নেন। আবার অনিচ্ছাকৃতভাবে অনেক কিছু মিলে যায়। অনেক সময় সিনেমার গল্প থেকে শুরু করে সংলাপ, দৃশ্য, পোস্টার, এমনকি পোশাকও মিলে যায়। এ নিয়ে আলোচনা-সমালোচনা কম হয় না। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্তও কি তাই করলেন? তিনি কি বাংলাদেশের এই প্রজন্মের চিত্রনায়ক শান্ত খানকে অনুকরণ করেছেন? শান্ত খান সম্প্রতি ‘প্রিয়া রে’ সিনেমার শুটিং করেন। পূজন মজুমদারের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেন কৌশানী মুখোপাধ্যায়। সিনেমাটির শুটিংয়ের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায়। এতে শান্তর লুক ও পোশাকের ভিন্নতা দেখা যায়। এ দিকে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘মানব দানব’ সিনেমার শুটিং। এতে অভিনয় করছেন বনি সেনগুপ্ত। শান্ত খানের স্টাইলে বনি সেনগুপ্তকে। দুজনের একইরকম জামা। শুধু তাই নয়, শান্ত খানকে দেখে যেমন মনে হয়েছে তিনি গ্রামের যুবকের চরিত্রে অভিনয় করছেন, বনিকে দেখেও তাই মনে হয়েছে। যে কারণে কেউ কেউ বলছেন- শান্ত খানকে নকল করেছেন বনি। বজলুর রাশেদ চৌধুরী পরিচালিত এই সিনেমায় বনির বিপরীতে অভিনয় করছেন নবাগত রাশিদা জাহান শালুক। সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।ইলিশের রাজধানীখ্যাত চাঁদপুরে এর দৃশ্যধারণ করা হচ্ছে। রোববার দুপুরে ঢাকায় পৌঁছান বনি সেনগুপ্ত।