সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

আল্লু অর্জুন কে ছাড়াই আসছে ‘আরিয়া থ্রি’

অনলাইন ডেস্ক :

পরিচালক সুকুমার ২০০৪ সালে নির্মাণ করেন ‘আরিয়া’ সিনেমা। এতে অভিনয় করেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। মুক্তির পর দর্শক মহলে দারুণ সাড়া ফেলেন এই অভিনেতা। ৩ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করেছিল ৩০ কোটি রুপি। পাঁচ বছরের বিরতি নিয়ে ২০০৯ সালে আল্লুকে নিয়ে নির্মাণ করেন সিনেমাটির দ্বিতীয় পার্ট। এটিও সফলতার মুখ দেখে। এরপর কেটে গেছে একযুগ। পরিচালক সিনেমাটির তৃতীয় সিক্যুয়েল নির্মাণ করতে যাচ্ছেন। কিন্তু এতে থাকছেন না আল্লু অর্জুন। তার পরিবর্তে অভিনয় করবেন বিজয় দেবরকোন্ডা। তেলেগু বুলেটিন এ খবর প্রকাশ করেছে। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেনÑ‘‘আরিয়া থ্রি’ সিনেমায় আল্লু অর্জুনের পরিবর্তে বিজয় দেবরকোন্ডাকে নেওয়ার পরিকল্পনা করেছেন পরিচালক সুকুমার। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। খুব শিগগির এ বিষয়ে ঘোষণা দেবেন সিনেমা সংশ্লিষ্টরা।’’ ‘স্টাইলিশ স্টার’ আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা’। আগামী ১৭ ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটির প্রথম অংশ। এটিও পরিচালনা করছেন সুকুমার। সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ফাহাদ ফাসিল।