সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

কারমাইকেল কলেজের দু’দিনব্যাপী আয়োজিত ১০৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির উদ্বোধন

oplus_8388608

রংপুর ব্যুরো:

দেশের উত্তরের অক্সফোর্ড খ্যাত ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ১০৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী আয়োজিত কর্মসূচির গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে  । সকালে কারমাইকেল কলেজ প্রশাসনের আয়োজনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডক্টর মুহাম্মদ রেজাউল হক।

পরে  এক বর্ণাঢ্য শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি বেগম রোকেয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ইসমাইল হোসেন, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর বোরহান উদ্দিন, কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর দিলিপ কুমার, প্রতিষ্ঠা বার্ষিকী ও তারুণ্য মেলা আয়োজন কমিটি-২০২৫ এর আহবায়ক প্রফেসর ডক্টর সাইফুর রহমান সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান। দু’দিনব্যাপী আয়োজনের প্রথম দিন পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে ১০৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থী সম্মিলিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটা হয়। অনুষ্ঠানের অন্যান্য কর্মসুচীর মধ্যে রয়েছে আলোচনাসভা,কলেজের ঐতিহ্য নিয়ে ৩০ টি স্টল যা দুপুর হতে রাত ৮ পর্যন্ত চলবে,এছাড়া তারুণ্যের মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।