সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

পীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুস সালাম চিহারু (৭০) নামে এক বৃদ্ধ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের প্রবাসী কল্যান ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি খামার নারায়নপুর গ্রামের মৃত খেন্দু মোহাম্মদের ছেলে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, ঐ বৃদ্ধ তার নাতির মোটর সাইকেলে করে নিজ বাড়ি খামার নারায়রপুর থেকে পীরগঞ্জ রেজিষ্ট্রি অফিসে আসছিলেন। প্রবাসী কল্যান ব্যাংকের সামনে একটি সিএনজি চালিত অটো রিক্সাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল চালক ব্রেক চাপেন। এতে রাস্তায় ছিটকে পড়েন মোটর সাইকেল আরোহী সালাম। এসময় রানীশংকৈল অভিমুখি দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দিনাজপুর যাওয়ার পথে তার মৃত্যু হয়।