সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

ভাঙ্গুড়ায় ক্যানেল ভরে রাস্তা নির্মাণ,পানি নিষ্কাশন অভাবে জলাবদ্ধতা

ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা :

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে সরকারি ক্যানেলে মাটির বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ফসলী মাঠ থেকেও যেমন পানি বের হতে পারছেনা। তেমনি প্রায় দু’শ পরিবার জলবদ্ধতার দুষিত পরিবেশে দুর্ভেোগের শিকার হয়েছেন।

জানাগেছে, বেতুয়ান গ্রামের দক্ষিণ পাড়ার মজিদ সরকারের ছেলে বাবু সরকার,মৃত ময়দান প্রাং এর ছেলে হযরত আলী,মৃত গফুর প্রামানিকের ছেলে রওশন আলী,মৃত হাসান সরকারের ছেলে জব্বার,হারান প্রমানিকের ছেলে রবি,মৃত ছলিম প্রামানিকের ছেলে সাইফুল,সাইদুলের ছেলে সাগর তারা যার যার বাড়ির সামনে ক্যানেলে মাটি ফেলে ভরাট করে রাস্তা তৈরি করেছে। ফলে পানি নিষ্কাশন হতে না পারায় জলাবদ্ধার সৃষ্টি হয়েছে।

সোমবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, ক্যানেলের পূর্ব পাশে পাকা রাস্তা ও  পশ্চিম পাশে সারিবদ্ধ বাড়ি।  মাঝখান বরাবর এক কিলোমিটার ক্যানেল ফসলী জমির সাথে সংযুক্ত। পানি নিষ্কাশনের সুবিধার্থে পরিবারগুলোর যাতায়াতের জন্য ক্যানেলের ওপর বাঁশের চরাট দিয়ে সাকোঁ তৈরি করা হতো। হঠাৎ কয়েকটি পরিবার প্রভাব খাটিয়ে মাটি ফেলে ভরাট করে রাস্তা নির্মাণ করায় দুর্ভেোগ নেমে আসে।

বেতুয়ান গ্রামের জয়নুল আবেদীন বলেন, উপজেলা প্রশানকে জানানো হয়েছে কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন,এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। গ্রামবাসীর পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা  গ্রহন করা হবে।।