সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

oplus_8388608

রংপুর ব্যুরো:

ঐক্য-ঈমান-শৃঙ্খলা-শ্রম” এই বাক্য গুলোকে মনে ধারণ করে রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- রাজ: ৮১৮) এর ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে নিজস্ব কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে শেষ হয়, পরে টাউন হলে আলোচনা সভা ও কেক কাটা হয়।

আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন ও বিশেষ অতিথি ছিলেন রংপুর ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল ইসলাম। সংগঠনের সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম সাগর।সভায় কোষাধ্যক্ষ খোকনুজ্জামান জুয়েল ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন এর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন  ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবু, সহ-সভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান প্রমূখ।এ সময় সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।