সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

টাঙ্গাইলে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজির যাত্রী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে সিএনজির পিছনে মাইক্রোবাসের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে মারা গেছেন এক যাত্রী। মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-তারাকান্দি সড়কের নগরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় এখনো জানা যায়নি। আহত সিএনজি চালক শান্তকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে ভূঞাপুরগামী একটি সিএনজিতে একজন যাত্রী ছিলেন। পথে নগরবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে চালক বের হয়ে আসতে পারলেও ভিতরে থাকা যাত্রী আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ভূঞাপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।