সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

সারিয়াকান্দিতে ৭নং ওয়ার্ডে তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে পৌর বিএনপির লিফলেট বিতরণ

সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সারিয়াকান্দিতে পৌর বিএনপির উদ্যােগে পৌর ৭নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিনিয়ত কাজ করছেন পৌর বিএনপির নেতৃবৃন্দ। এরই অংশ হিসেবে শনিবার (১৫ নভেম্বর) বিকেলে পৌর ৭নং ওয়ার্ডে বসবাসরত মানুষের হাতে তারেক রহমানের ঘোষিত ‘৩১ দফা’র বার্তা সংবলিত লিফলেট বিতরণ করা হয়। এ লিফলেট বিতরণ করেন পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি ও সাধারণ সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম হিরা। বাড়ি বাড়ি যেয়ে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে কথা বলে ৩১ দফার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তারা।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি লাল মাহমুদ লাল,যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পলাশ,দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম,কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল রাজ্জাক,২নং ওয়ার্ড সভাপতি তারাজুল ইসলাম,৬নং ওয়ার্ড সভাপতি সামছুল ইসলাম প্রামানিক,৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আলম,পৌর মৎস্যজীবি দলের সভাপতি কাঞ্চন,সাধারণ সম্পাদক ঘেরু,পৌর শ্রমিকদলের সহ সাংগঠনিক শ্রী সাগর,সেচ্ছাবিষয়ক সম্পাদক রানা মিয়া,পৌর মহিলাদলের সভাপতি মৌসুমি আক্তার, আকলিমা আক্তার বেবীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে আসর নামাজের পর অসুস্থ পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নানকে দেখতে বাড়িতে যান। এসময় আব্দুল মান্নানের অসুস্থতা ও চিকিৎসার খোঁজখবর নেন তারা।