সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

এপেক্সের জেলা-৪ গভর্ণর নির্বাচিত হলেন সাংবাদিক সিরাজ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স বাংলাদেশের ২০২৬ বর্ষের জেলা-৪ এর গভর্ণর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি ও এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর অতিত সভাপতি সাংবাদিক এপেক্সিয়ান সিরাজুল ইসলাম।

শুক্রবার সিলেটের এক অভিজাত উইন্ডর হোটেল এন্ড রিসোর্টে চলতি বছরের জেলা গভর্ণর এপেঃ এডভোকেট জয়ন্ত চন্দ্র ধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রফেসর ডঃ নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেঃ মনিরুল ইসলাম, সহ সভাপতি এপেঃ ইন্জিনিয়ার বেলাল হোসাইন,আইপিএনপি এপেঃ এনামুল হক মিলন,পিএনপি ও লাইফ গভর্নর এপেঃ এডভোকেট মোঃ আব্দুল খালিক, পিএনপি এপেঃ সৈয়দ মোয়াজ্জেম হোসেন সেবুল,লাইফ গভর্ণর এপেঃ এডভোকেট সমিউল আলম, লাইফ গভর্ণর এপেঃ আক্তার হোসেন খান,লাইফ মেম্বার এপেঃ আব্দুল হানান,এপেঃ এপেঃ উপাধ্যক্ষ এপেঃ ফরহাদ আহমদ, এপেঃ এ এফ এম ফৌজি চৌধুরী সহ জাতীয় ও স্হানীয় নেতৃবৃন্দ।

জেলা-৪ এর বেষ্ট এপেক্সিয়ানম (২০২০-২১) এপেঃ সিরাজুল ইসলাম ২০০৭ সালে এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর প্রতিষ্টাতা সেবা পরিচালক হিসেবে এপেক্স অঙ্গনে যোগদানের মাধ্যমে জাতীয় ও জেলা এবং ক্লাব পর্যায়ে দুইবার সভাপতি সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে দীর্ঘ ১৮ বছর যাবত দায়িত্ব পালন করে আসছেন। সাংবাদিক সিরাজুল ইসলাম এপেক্স আন্দোলন ছাড়া ও এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।