সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

শেরপুরে নিখোঁজের ২৯ দিন পর অর্ধগলিত  লাশ উদ্ধার

জেলা  প্রতিনিধি, শেরপুর :

শেরপুরে নিখোঁজের ২৯ দিন পর ধানক্ষেত থেকে  এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৪ নভেম্বর শুক্রবার দুপুরে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।

নিহত  আব্দুল হালিম (৪২) পাকুড়িয়া ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে।

জানা যায়, ১৫ অক্টোবর  আব্দুল হালিম নিখোঁজ হয় । অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরদিন আব্দুল হালিমের ছোট ভাই শামীম মিয়া শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি  করেন । ঘটনার ২৯ দিন পর ১৪ নভেম্বর শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন   ধানক্ষেতে  একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় ।  পুলিশ এসে লাশ সনাক্ত করে এবং  উদ্ধার করে থানায় নিয়ে যায়। ১৫ নভেম্বর শনিবার সকালে জেলা সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় ।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  এ বিষয়ে  আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন ।