সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

রংপুরে বিসিএস প্রভাষকদের “নো প্রমোশন, নো ওয়ার্ক” কর্মসূচি পালন

oplus_8388608

রংপুর ব্যুরো:

শিক্ষা-অধিকার-সমতা এই বাক্যগুলোকে মনে ধারণ করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারির আগ পর্যন্ত “নো প্রমোশন, নো ওয়ার্ক” কর্মসূচি পালন করছেন। এরই অংশ হিসেবে রোববার (১৬ নভেম্বর) দুপুরে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ কারমাইকেল কলেজ, রংপুর ইউনিটের আয়োজনে কারমাইকেল কলেজ শহিদ মিনার চত্বরে দাড়িয়ে “নো প্রমোশন, নো ওয়ার্ক” কর্মসূচি পালন করেন।

উক্ত কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা সম্মানের জন্য আজ এই পেশায়, আমরা অর্থ চাইনা, চাই সম্মান। আমাদের যোগ্যতা থাকা সত্বেও আমাদের সম্মান না পেয়ে আজ আমরা দিশেহারা। আমরা চাই আমাদের যোগ্য সম্মানটা দেয়া হোক, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত যোগ্য প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির জিও জারি করা হোক। নতুবা আমাদের এ কর্মসূচি চলতে থাকবে ও আমার এতে কাজ না হলে কঠোর কর্মসূচিতে পা দিবো।

কর্মসুচিতে বক্তব্য রাখেন, প্রভাষক আব্দুর রউফ (বিসিএস-৩৩), প্রভাষক বিধান চন্দ্র রাও (বিসিএস-৩৪), প্রভাষক আরাফাত (বিসিএস-৩৬), প্রভাষক আল আমিন (বিসিএস-৩৬), প্রভাষক আহসানুল (বিসিএস-৩৩) প্রমূখ। এ সময় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকগণ উপস্থিত ছিলেন।