সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নারী ক্রিকেটের প্রধান হলেন রুবাবা দৌলা

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বোর্ডের একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা। নারী ক্রিকেটকে ঘিরে চলমান বিতর্কের মাঝেই বিসিবির স্থায়ী কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্তে এ পরিবর্তন আনে বোর্ড।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিদ্যমান ২৩টি স্থায়ী কমিটির কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে।

গত ৬ জুন বিসিবি নির্বাচনের পরদিন স্থায়ী কমিটি বণ্টন করা হলেও তখন পরিচালক ছিলেন না রুবাবা দৌলা। চলতি মাসের ৩ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে তিনি পরিচালক হিসেবে যোগ দেন। এরপরই নারী বিভাগের প্রধান হিসেবে নতুন দায়িত্ব পেলেন তিনি।

এতদিন নারী বিভাগের প্রধান ছিলেন সাবেক স্পিনার আবদুর রাজ্জাক। পুনর্গঠনের পর তাকে এ বিভাগের ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধানের দায়িত্ব পেয়েছেন আবদুর রাজ্জাক। এতদিন এইচপি ইউনিটের প্রধান ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। নতুন কাঠামোয় তাকে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

গ্রাউন্ডস কমিটির দায়িত্ব ছাড়ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। এখন তার হাতে থাকছে বিপিএল গভর্নিং কাউন্সিলের পাশাপাশি ওয়ার্কিং কমিটির দায়িত্ব।

এনএনবাংলা/