সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাজধানীর গুলিস্তানে রমনা ভবনে আগুন

 

রাজধানীর গুলিস্তান মোড়ে ছয়তলা রমনা ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

মধ্যরাতে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা আনোয়ার ঘটনাস্থল থেকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত ছিল।

তিনি আরও বলেন, আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি এবং তদন্ত চলছে।

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে স্থানীয়রা আতঙ্কিত হন। ফায়ার সার্ভিসের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থার ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

এ ঘটনার পর গুলিস্তান ও সিদ্দিকবাজার এলাকা ঘিরে ফায়ার সার্ভিস সতর্কতা জারি করেছে এবং ভবনের আশপাশের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এনএনবাংলা/