সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জাতীয় সরকার ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়: নুর

ফাইল ফটো

 

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। দলীয় প্রতীক ট্রাক মার্কা নিয়েই তিনি নির্বাচনী লড়াইয়ে নামছেন বলে জনসভায় আনুষ্ঠানিকভাবে জানান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজিত এক জনসভায় নুর বলেন, “গণ-অভ্যুত্থানের মাধ্যমে মানুষ যে স্বপ্ন দেখেছে, তা বাস্তবায়নে জাতীয় সরকার গঠন ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়।”

নুরুল হক নুরের দাবি, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক। তিনি বলেন, “গত এক বছরে দেশের পরিস্থিতি আবারও ফ্যাসিবাদের দিকে যাচ্ছে। অতীতে যারা গুম-খুন, নির্যাতন ও দখলবাজির অভিযোগে অভিযুক্ত ছিলেন—তারা আবারও চাঁদাবাজি, জুলুম ও দখলবাজিতে সক্রিয় হয়ে উঠেছেন।”

তিনি সতর্ক করে জানান, “যত বড় নেতা হোক, দখলবাজি-জুলুম করলে জনগণ কাউকে গ্রহণ করবে না। অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার পরদিন নিজ নির্বাচনী এলাকায় এসে নুর বলেন, “এই রায় থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা নেবে—এটাই জনগণের প্রত্যাশা।”

তিনি আরও যোগ করেন যে দেশের জাতীয় ঐক্যকে কিছু আঞ্চলিক নেতার অতি উৎসাহী আচরণ ক্ষতিগ্রস্ত করছে, যা নতুন সংকটের ইঙ্গিত।

নুরুল হক নুর মনে করেন— “রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সমঝোতায় আসন ভাগাভাগির ভিত্তিতে নির্বাচন হলে দেশ স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগোবে।”

নিজ আসন সম্পর্কে নুর বলেন, “বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে আমার পরিচিতি এই অঞ্চলের উন্নয়নে কাজে লাগাতে চাই। চরাঞ্চলের দীর্ঘদিনের অবহেলায় যোগাযোগব্যবস্থা ও জীবনমান পিছিয়ে আছে। নির্বাচিত হলে জামায়াত, বিএনপি, ইসলামী আন্দোলনসহ সব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে।”

এনএনবাংলা/