সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

কুলাউড়ায় যুবদল নেতা আবুল হোসেনকে স্থায়ী বহিষ্কার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক আবুল হোসেনকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার মৌলভীবাজার জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর বাশার হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মোহিত বুধবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী যুবদল উপজেলা আহবায়ক কমিটির সদস্য আবুল হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হলো। দলের নেতাকর্মীদেরকে তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ জানান, আবুল হোসেন দলীয় শৃঙ্খলাভঙ্গ করে তার ফেসবুক পেজে তারেক রহমানকে নিয়ে কটুক্তি সহ দলের বিরুদ্ধে নানা মন্তব্য করার কারণে জেলা যুবদল এই সিদ্ধান্ত নেয়।