সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

কুড়িগ্রামে তারেক রহমানের জন্মদিনে ৪ সহস্রাধিক মানুষকে ফ্রী চিকিৎসা সেবা ও খাবার বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিনে কুড়িগ্রামে  ফ্রি মেডিকেল ক্যাম্প ,বিনামূল্যে ঔষধ, গাছের চারা বিতরণ, দোয়া মাহফিল ও বিভিন্ন মাদরাসা শিক্ষাথীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।এতে সহস্রাধিক নারী ও পুরুষকে ফ্রী চিকিৎসাসেবা  ঔষধ বিতরণসহ ৩ হাজার  বিভিন্ন মাদরাসা শিক্ষাথী ও দুস্থ মানুষকে খাবার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কুটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এই কর্মসুচির আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা:মো:ইউনুস আলী সহযোগী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, টিএমএস মেডিকেল কলেজ সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপি ও যুগ্ন -মহাসচিব, কেন্দ্রীয় ড্যাব।

এসময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান, যুগ্ন আহবায়ক  শহিদুল ইসলাম সরকার ,  পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক,  একেএম আশরাফ হোসেন আপেল প্রমুখ।

এসময় সাংবাদিকদের স্বাক্ষাৎকারে ইউনুস আলী জানান, আগামীতে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এদেশের সাধারণ জনগণ বিএনপির ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করবে। আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে কোন ডাক আসলে সে ডাকে সাড়া দিয়ে কুড়িগ্রাম-১ আসনবাসীকে  সাথে নিয়ে রাজপথের প্রতোক্যটি লড়াই সংগ্রাম জয় করব।