সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

ভূরুঙ্গামারীতে পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোট’ ও জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি :

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের উদ্যোগে ভূরুঙ্গামারী উপজেলার মধ্যবাজারে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গের অপরাধে ২টি দোকানে অভিযান চালিয়ে আনুমানিক ৩৬ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও সতর্কতামূলক ১০০০ টাকা জরিমানা ধার্য পূর্বক আদায় করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।

এতে মোবাইল কোর্ট পরিচালনাকালে পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়/বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এ ব্যাপারে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পলিথিনের উৎপাদন ও ব্যবহার বন্ধে সরকার কাজ করে যাচ্ছে।সরকারের পাশাপাশি সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।