সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

ভূরুঙ্গামারীর সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে ডিসির মতবিনিমিয়

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলার নব নিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ। সোমবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা কৃষি, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মাদকের ভয়াবহতা রোধের ওপর গুরুত্বারোপ করা হয়।

নব নিযুক্ত জেলা প্রসাশক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ ভূরুঙ্গামারীর উন্নয়নে কাজ করার আশ্বাস দেন। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। কুড়িগ্রামের উন্নয়কে বেগবান করতে সৎ ও চরিত্রবান নেতা নির্বাচনের আহ্বান জানান। নির্বাচন গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের সযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সঞ্চালনায় মতবিনিময় সভায় ভূরুঙ্গামারী সরকারী কলেজের অধ্যক্ষ খন্দকার সারওয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক জাকী আলা উদ্দিন মন্ডল, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যার আব্দুল ওয়াদুদ, জামায়াতের নেতা আজিজুর রহমান সরকার স্বপন, ব্যবসায়ী কাজী গোলাম মোস্তফা, প্রেসক্লার সভাপতি আনোয়ারুল হক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান বক্তব্য রাখেন।

পরে নব নিযুক্ত জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে উপজেলা পরিষদ চত্বরে ওষুধি গাছের চারা রোপন করেন। সবশেষে তিনি উপজেলার দূর্গম চরাঞ্চলের ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।