সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

নির্বাচনের বোঝা নিয়ে এসেছি, সুষ্ঠু নির্বাচনই লক্ষ্য: মৌলভীবাজারে নবাগত ডিসি পাভেল

Oplus_16908288

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন। তারা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়নচিত্র ও করণীয় বিষয় তুলে ধরেন।

সভায় জেলা প্রশাসক বলেন, নির্বাচনের বোঝা নিয়ে এসেছি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারলে প্রশাসন সার্থক। তিনি প্রশাসনের স্বচ্ছতা, দ্রুত সেবা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।