Skip to content

LIVE 52'
Netherlands
3-0
Sweden
Source: ESPN

কুলাউড়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২৩ নভেম্বর রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, বন বিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রঞ্জিত কুমার চন্দ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মহিউদ্দিন বলেন, উপজেলার অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বীজ ও সারের অভাবে রবি মৌসুমে বোরোসহ অন্যান্য ফসল চাষ করতে পারেন না। তাদের চাষাবাদে উদ্বুদ্ধ করা ও উৎপাদন বৃদ্ধি করতে সরকার বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে। এই প্রণোদনা কৃষকদের স্বাবলম্বী হতে সহায়তা করবে।

কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন জানান, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান (উফশী ও হাইব্রিড), গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদামসহ বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২ হাজার ৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।