সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

শ্রীমঙ্গলে শ্রমিক অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

শ্রীমঙ্গল, প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গন অধিকার পরিষদের অঙ্গ সংগঠন শ্রমিক অধিকার পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার ১২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এসময় কমিটিতে জলিল মিয়াকে সভাপতি ও জমসেদ আলীকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষনা করা হয়।

বৃহস্পতিবার রাতে শহরের রিজিক রেস্টুরেন্টের হল রুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার পরিষদের জেলা কমিটির সভাপতি খালেদ আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের এমপি পদপ্রার্থী অপু রায়হান শ্রীমঙ্গল উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি হারুনুর রশিদ জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মখলিসুর রহমান, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠনের শক্তিশালী ভূমিকা রাখতে হবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা, ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা। নতুন নেতৃত্বের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।