সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

গঙ্গাচড়ায় পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরতদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

সারা দেশে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), পরিবার কল্যাণ সহকারী (এলডব্লিউএ) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) গণ তাদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের ১ দফা ১ দাবিতে মঙ্গলবার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে। এর অংশ হিসেবে গঙ্গাচড়া উপজেলায় পালন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন কালে তারা জানান, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক তারা আরও ধারাবাহিক কঠোর আন্দোলনের ঘোষণা প্রদান করবে। এরই মধ্যে নভেম্বর মাসের মাসিক রিপোর্ট প্রদান ও সেবা সপ্তাহ (৬-১১) ডিসেম্বর-২৫ বর্জন করেছে। গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন গঙ্গাচড়া পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), পরিবার কল্যাণ সহকারী (এলডব্লিউএ) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) গণ।