সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

কুলাউড়ায় ভারতীয় গরু ও সিগারেট আটক

Oplus_16908288

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় মালিকবিহীন অবস্থায় তিনটি ভারতীয় গরু ও ১ হাজার ১৪০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক করেছে বিজিবি। ১ ও ২ ডিসেম্বর উপজেলার দত্তগ্রাম সীমান্তে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে দত্তগ্রাম বিওপি কর্তৃক দুটি পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

তিনি আরও জানান, গত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল সীমান্ত থেকে ৫ হাজার ১৫২ প্যাকেট ভারতীয় নাসির পাতার বিড়ি, ২ হাজার ৯৯০ প্যাকেট সিগারেট, তিন বোতল ভারতীয় মদ, তিনটি গরু, ৩৭১ কেজি ভারতীয় চা পাতা, ২৭৩ কেজি পেঁয়াজ এবং ৫৫.৯৪ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। এসব পণ্যের মোট সিজার মূল্য ধরা হয়েছে ১৩ লাখ ৭০ হাজার ৩১০ টাকা।

চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।