সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

কুড়িগ্রামে শীতবস্ত্র হিসেবে এক হাজার কম্বল বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরের হাতিয়া ইউনিয়নে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বরাবরের মতোই মানবিক উদ্যোগ নিয়েছে ডাঃ বাবর উদ্দীন সরকার ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুলের উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এক হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

দিঘল হাইল্যা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাওলানা আব্দুল লতিফের সঞ্চালনা ও এটিএম জহিরুল ইসলাম (তারা মাস্টার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের কল্যাণে আমাদের এই মানবিক যাত্রা থেমে থাকবে না। আমরা চাই কেউ যেন অভাবের তীব্রতায় কষ্ট না পায়, বিশেষ করে শীতের সময় যেন কোনো পরিবার ঠান্ডায় কাঁপতে না হয়। সমাজের সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তাহলে শুধু শীতেই নয়, সারা বছরই আমরা অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারব।