সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

মৌলভীবাজার কারাগারে ৩ জন পেলেন শ্রেষ্ঠত্বের স্বীকৃতি

Oplus_16908288

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলা কারাগারের আয়োজনে জমকালো আয়োজনের মধ্যদিয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে কারাগার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) মো. আলতাব হোসেন।

শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব বজায় রেখে কারা বিভাগের উন্নয়নে সবাইকে তিনি একযোগে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেল সুপার মো. তারিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার কাজী মাজহারুল ইসলামসহ কারা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা। পুরো অনুষ্ঠানজুড়ে ছিলো শৃঙ্খলাবদ্ধ পরিবেশ, আনুষ্ঠানিকতা ও সৌহার্দ্যের উষ্ণ আবহ।

চলতি বছরের প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে সেরা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ড্রিল পারদর্শিতায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পান কারারক্ষী মো. শহিদুল ইসলাম শিমুল। ভালো কাজের স্বীকৃতি অর্জন করেন কারারক্ষী মো. রোমান মিয়া। আর কারাগারের ভেতরে মাদক প্রতিরোধে বিশেষ অবদান রাখায় সম্মাননা দেওয়া হয় ফয়সাল আহমেদকে।