সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

সাপাহারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের ৩য় দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও  পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) পদের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে নওগাঁর সাপাহারে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছ মাঠপর্যায়ের কর্মীরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগবিধি সংস্কার ও বাস্তবায়ন নিয়ে আশ্বাস মিললেও বাস্তবে কোনো অগ্রগতি নেই। ফলে মাঠপর্যায়ে কর্মরত কর্মীরা কাজের সন্তুষ্টি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ সময় বক্তারা আরও বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠকর্মীদের ভূমিকা অপরিসীম। কিন্তু কাঙ্ক্ষিত নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় কর্মীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

পরিবার পরিকল্পনা অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) পদমর্যাদার নারী-পুরুষ কর্মীরা উপস্থিত ছিলেন। তারা দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

কর্মসূচি শেষে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধাপে ধাপে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার কথা জানান।