সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি: ৪০ ভরি সোনা,২০ লক্ষ টাকা লুট

ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা :

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা বাজারে গভীর রাতে পাঁচটি সোনার দোকান ও একটি বাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার দিনগত রাত(৪ ডিসেম্বর) দু’টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,অষ্টমণিষা বাজারে রতন কর্মকার ,তপন কর্মকার,উত্তম কর্মকর্মকার,ইউসুফ আলী ও আত্তাব আলীর সোনার দোকানে ডাকাতি হয়। এ সময় ত্রিশ ভরি সোনার গহনা ও পাঁচ লক্ষ টাকা লুট হয়। পরে রতন কর্মকারের বাড়িতে ঢুকে দুর্বত্তরা তার স্ত্রী ও ছেলে রঞ্জনকে মারপিট করে অন্তত দশ ভরি সোনার গহনা ও নগদ পনের লক্ষ টাকা ছিনিয়ে নেয়।

রঞ্জন কর্মকার জানান, ৮/৯ জনের একদল দুর্বৃত্ত রাত আনুমানিক দু’টার সময় দোকানের তালা ভেঙ্গে প্রথমে সোনার গহনা লুট করে। পরে বাড়ির ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে দশ ভরি সোনার গহনা ও নগদ ১৫ লক্ষ টাকা লুটে নেয়। এ সময় তার মা শরীর থেকে গহনা খুলে  দিতে দেরি করলে তাকে মারপিট করে । রঞ্জন এগিয়ে এলে তাকেও মারপিট করে।  দুর্বৃত্তদের দু’জনের হাতে দুইটা বন্দুক ও ধারালো অস্ত্র দেখা গেছে বলেও তিনি জানান।

জানাযায়, দুর্বৃত্তরা একটি স্পীড বোট যোগে অষ্টমণিষা বাজারে নামে এবং ডাকাতি শেষে আবার ঐ স্পীড বোটেই গুমানী নদীর ভাটির দিকে চলে যায়।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফোর্সসহ তিনি ঘটনাস্থলে পৌঁছেন  । তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা জানা যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ।