সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

নানা আয়োজনে কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালন

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে নানা আয়োজনে পাকিস্তানী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস উপলক্ষে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সকল সাংস্কৃতিক সংগঠন, মহিলা পরিষদসহ সামাজিক-রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স থেকে বিজয় শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে  কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ আব্দুস সালাম, বীর প্রতীক আব্দুল হাই সরকার, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা কমান্ডার আব্দুল বাতেন প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের সাড়াশি আক্রমণে পাক সেনারা পালিয়ে গেলে কুড়িগ্রাম হানাদার মুক্ত হয়।