সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এনসিপিসহ ৩ দলের নতুন জোট ঘোষণা

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে তিনটি দল মিলিত হয়ে নতুন নির্বাচনী জোট গঠন করেছে। এই জোটে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।

রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনের মাধ্যমে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভবিষ্যতে জোটে আরও দল যোগ হতে পারে। তবে গণঅধিকার পরিষদের উপস্থিতি আশা করা হলেও তাদের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের মনোনীত প্রার্থীরা যেকোনো একটি প্রতীকে অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব সাঈদ মুস্তাফিজ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন প্রমুখ।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ভাবছে, আর আমরা সেই যাত্রার সূচনা করছি।”

এনএনবাংলা/