সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নিজ নির্বাচনী এলাকায় তোপের মুখে এবি পার্টির ফুয়াদ, ভুয়া ভুয়া স্লোগান

 

নিজ নির্বাচনী এলাকা বরিশালের বাবুগঞ্জের মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় উপস্থিত লোকজন তাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন।

রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে আড়িয়াল খাঁ নদী তীরে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক ও সেতু ও জ্বালানী উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়াও নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) সাখাওয়াত হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বেলা সাড়ে ১২টার আগে দু’জন উপদেষ্টা অনুষ্ঠান স্থান ত্যাগ করার পর ব্যারিস্টার ফুয়াদ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, স্থানীয়দের চাঁদার কারণে সেতুর কাজ স্থগিত রয়েছে। এই মন্তব্যের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রহমতপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব রাজন সিকদার বিষয়টি নিয়ে প্রশ্ন করলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ব্যারিস্টার ফুয়াদকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ায় তিনি দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর স্থানীয়রা বিক্ষোভ মিছিলও বের করে।

উল্লেখ্য, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী হয়েছেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ইতিপূর্বে তিনি নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তার অবদানের কথাও স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছিল।

এনএনবাংলা/