সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

নাসিরনগরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:

গুদামে গুদামে ধান, বাচেঁ কৃষক, বাচেঁ প্রাণ ” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ ২০২৫ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকালে উপজেলার খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরীন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান শাকিল,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক  মোহাম্মদ তকভীর হোসেন ,খাদ্য গুদাম কর্মকর্তা মনিরুল ইসলাম  প্রমূখ উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদনের ভিত্তিতে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৭ মেট্রিক টন ধান  ও  ৬১ মেট্রিক টন চাল। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধানের দাম ৩৪ টাকা এবং চালের দাম ৪৯ টাকা করা হয়েছে। এই সংগ্রহ চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।

নাসিরনগর খাদ্য গুদাম কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, অ্যাপসের মাধ্যমে অনলাইনের আবেদনের ভিত্তিতে আগে আসলে আগে ধান দিতে পারবে।