সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

রংপুরে  ১০৭ বস্তা টিএসপি সার জব্দ ৫০ হাজার টাকা  জরিমানা

রংপুর ব্যুরো:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সার ব্যবস্থাপনা আইন ও কৃষি বিপণন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০৭ বস্তা টিএসপি সার জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার বিকেলে হাড়িয়ারকুঠি ইউনিয়নের ডাংগীরহাট বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএডিসির অনুমোদিত সার ডিলার মোঃ আশরাফুজ্জামানের গোডাউন থেকে নিয়ম বহির্ভূতভাবে মজুদ রাখা ১০৭ বস্তা টিএসপি সার জব্দ করা হয়।অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে মোঃ আশরাফুজ্জামান (পিতা: ওবায়দুল্লাহ প্রামাণিক), মেনানগর, ডাংগীরহাট, তারাগঞ্জ, রংপুর-কে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।জব্দকৃত সার উপস্থিত কৃষকদের মাঝে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হয়। বিক্রিত সার বাবদ ১ লক্ষ ৪৬ হাজার ৪৫০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তাকে।এছাড়াও কৃত্রিমভাবে সারের সংকট সৃষ্টির দায়ে মোঃ শহীদুল ইসলাম (পিতা: মৃত আলহাজ্ব কপিল উদ্দিন), পূর্বকুর্শা মাছুয়াপাড়া, তারাগঞ্জ-কে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: মোনাববর হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানি রায় ও সহকারী কৃষি কর্মকর্তা মীম।উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।