সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগবাড়ী’তে দোয়া মাহফিল

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ

৯ই ডিসেম্বর-২৫ মঙ্গলবার বাদ জোহর বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বগুড়ার গাবতলী নশিপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে বাগবাড়ী কলেজপাড়া বায়তুল সালাম জামে মসজিদে দোয়া মাহফিলে মোনাজাত করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

এরপর বাগবাড়ী মারকাজুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণ করেন সাবেক এমপি লালু।

দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন রোকন তালুকদার, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, বিএনপি নেতা মাহফুজার রহমান ফারুক, শাহীন সরকার, আব্দুর রহিম রঞ্জু, এনামুল হক, আব্দুল মান্নান, শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহবায়ক আঞ্জু মন্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পোটল, যুবদল নেতা আপেল মাহমুদ, রফিকুল ইসলাম নান্টু, রফিকুল ইসলাম, আসাদুল্লা, সাইফুল ইসলাম, রাঙ্গা মিয়া, মোখলেছার রহমান, এনামুল হক, আব্দুল মোমিন, আসাদুল ইসলাম, জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক মাসুদ রানা, ছাত্রদল নেতা মিনহাজুল ইসলাম, আবু সুফিয়ান তোহা, সুমন ইসলাম, শিহাব উদ্দিন সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইছামুদ্দিন।