সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

মৌলভীবাজার মুক্ত দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

৮ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার জেলা পাক হানাদারমুক্ত হয়। দিবসটি উপলক্ষে ৮ ডিসেম্বর  সোমবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনার ও মৌলভীবাজার গণকবরে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করান জেলা পুলিশ। মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে শহিদ মিনার ও গণকবরে পুস্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।