সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

সখীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

সখীপুর (টাঙ্গাইল) সংকাদদাতা

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সখীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এম এ রউফ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা, উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন পিপিএম, সহকারী অধ্যাপক বাবুল আকতার, প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন এবং দুপ্রকের সাধারণ সম্পাদক মামুন হায়দার প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতি জাতির অগ্রগতির প্রধান বাধা। তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় হতে হবে। একই সঙ্গে একটি সুশাসিত ও শুদ্ধ ভবিষ্যৎ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানান তারা।