সাম্প্রতিক
ইসলামী ন্যাটোর সামরিক শক্তি কতটা, পাকিস্তান-তুরস্ক-সৌদির হাতে কী কী অস্ত্র বিয়ের গুঞ্জনে ক্ষুব্ধ পূজা চেরি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রোহিঙ্গারা ‘বাঙালি’, মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ এআই ক্যামেরা চালুর পরই অ্যাকশন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা শিক্ষকদের জীবনমান উন্নয়নে স্বতন্ত্র পে-স্কেল ভাবছে সরকার রাজধানীতে চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় ‘পিংক বাস’ ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়ে বেশি উপকারী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমাবে সরকার: প্রধানমন্ত্রী বাজারে আসছে তুরস্কের তৈরি প্রথম স্মার্টফোন, থাকছে স্যাটেলাইট অ্যান্টেনা
Skip to content

ঢাকায় ছুরিকাঘাতে মা-মেয়ে খুন: নাটোরে দাফন সম্পন্ন

নাটোর প্রতিনিধি

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে ছুরিকাঘাতে নিহত মা লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের জানাযা শেষে নাটোরে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ যোহর নাটোর শহরের গাড়ীখানা কবরস্থানে মা-মেয়ের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে নাটোর নবাব সিরাজ-উদ দৌলা সরকারি কলেজ মাঠে দুজনের জানাযা অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষ জানাযায় অংশগ্রহণ করেন। ওই দিন ভোরে নাটোর শহরের বড়গাছা এলাকায় পৌঁছায় মা-মেয়ের মরদেহ। এতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এসময় মরদেহ বাড়িতে আসার খবর পেয়ে  আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন দেখতে ভিড় জমায়।

নিহত লায়লা আফরোজ(৪৮) একজন গূহিণী ছিলেন। তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ(১৫) মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঢাকার মোহাম্মদপুরে গতকাল সোমবার(৮ ডিসেম্বর) সকালে একটি আবাসিক ভবনের সপ্তম তলায় বাড়িতে গৃহকর্মীর ছুরিকাঘাতে খুন হন মা-মেয়ে।  হত্যার পর বাথরুমে গিয়ে গোসল করে বের হয়ে আসে ঘাতক গৃহকর্মী। ঘাতক গৃহকর্মী নিহত নাফিসার স্কুলড্রেস পরে তার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে নাফিসার বাবা গৃহকর্তা বাসায় ফেরে দেখেন, মেঝেতে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশ খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করেন। এবং ওই বাড়ি থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। ২০১২ সাল থেকে তিনি পরিবার নিয়ে বহুতল ভবনটির সপ্তম তলায় নিজের ফ্ল্যাটে থাকতেন। নিহত নাফিসার বাবা এম জেড আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলে ফিজিক্সের শিক্ষক।‎ আজিজ্লু তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ২০১২ সাল থেকে ঢাকার মোহাম্মদপুরের একটি আবাসিক ভবনের সপ্তম তলায় বসবাস করছিলেন।