সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

“নীলফামারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানে নেমেছেন পুলিশ সুপার”

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা, ডোমার ও পঞ্চগড়গামী সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র বাদিয়ার মোড় দীর্ঘদিন ধরে অবৈধ দোকান, হকার, ফুটপাত দখল, ময়লা–আবর্জনা এবং বিশৃঙ্খল রিকশা স্ট্যান্ডের কারণে চরম ভোগান্তির স্থান হিসেবে পরিচিত ছিল। এর ফলে এলাকায় সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী যানজট ও অস্বাস্থ্যকর পরিবেশ।

এই পরিস্থিতি কাটাতে নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম–এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ফারুক আহমেদ পিপিএম-সেবা–এর উদ্যোগে সড়ক ও জনপথ বিভাগ (সওজ), নির্বাহী ম্যাজিস্ট্রেট, ট্রাফিক বিভাগ এবং বাজার কমিটির সমন্বয়ে বৃহৎ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান, হকার স্টল এবং এলোমেলো রিকশা স্ট্যান্ড অপসারণ করা হয়। এতে গুরুত্বপূর্ণ এই মোড়ে চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যানজট কমানো, পথচারীর নিরাপদ চলাচল নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং নগর ব্যবস্থাপনা উন্নয়নই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। নগর ও সড়ক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এমন কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে বলে জানানো হয়।