সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

লক্ষ্মীপুরে ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‍্যালি ও মানববন্ধন উদযাপন

লক্ষ্মীপুর প্রতিনিধি

৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার আয়োজনে সদর উপজেলা পরিষদের প্রাঙ্গন থেকে র‍্যালি শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন মানবতাবাদীরা।

বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলার সভাপতি সামছুল করিম বলেন, সবার আগে নারীর অধিকার নিশ্চিত করতে হবে। দুর্নীতমুক্ত বাংলাদেশ গড়তে হবে। দেশে ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, মানবতা এখন আর নেই, একে-অপরের শান্তির জন্য মানবতা ফিরিয়ে আনতে হবে। দেশে শান্তির জন্য সবাইকে মিলে কাজ করতে হবে। খুন-মারামারি বন্ধ করতে হবে। তাহলে দেশে শান্তি ফিরে আসবে।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে ছিলেন  বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউস সানি আকাশ, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি রাশেদুল ইসলাম, নির্বাহী সদস্য মো. ফিরোজ আলম, প্রমুখ।