সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মোস্তাফিজকে বাদ দেওয়া ঠিক হয়নি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে: শশী থারুর

 

বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এখন আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে বড় আলোড়ন তুলেছে। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়েছেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর।

এই ঘটনার জেরে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ করলেও আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শশী থারুর বলেন, “সত্যি বলতে, খেলাধুলাকে এভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলা খুবই লজ্জাজনক। আমার মনে হয় না যে মোস্তাফিজের কলকাতার হয়ে আইপিএল খেলার চুক্তি বাতিল করা উচিত ছিল। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ বয়কটের প্রতিক্রিয়াকে কিছুটা অতিরঞ্জিত বলে মনে করেন এই কংগ্রেস নেতা। তিনি বলেন, “রাজনীতির হস্তক্ষেপে বাংলাদেশের প্রতিক্রিয়া ছিল কিছুটা অতিরঞ্জিত। তবে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সংহতি দেখানোর চেষ্টা করছে। পুরো বিষয়টি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।”

শশী থারুর আরও বলেন, “খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটের মতো জনপ্রিয় একটি খেলা মানুষের মধ্যে বিভাজন নয়, বরং ঐক্যের মাধ্যম হওয়া উচিত। বর্তমান পরিস্থিতি সংশ্লিষ্ট সকলের জন্য একটি সতর্কবার্তা। জরুরি ভিত্তিতে আলোচনায় বসা দরকার এবং আইসিসি হতে পারে সেই প্ল্যাটফর্ম।”

এনএনবাংলা/