সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

প্লট দুর্নীতি মামলা: হাসিনা-টিউলিপের সঙ্গে এবার ববি ও রূপন্তীর সাজা

 

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির আরও দুই মামলার রায় ঘোষণা করেছেন আদালত। এসব মামলায় শেখ হাসিনার সঙ্গে তার ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং দুই ভাগ্নিকেও দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম সোমবার (২ ফেব্রুয়ারি) এই দুই মামলার রায় ঘোষণা করেন।

মামলা দুটির একটিতে আওয়ামী লীগ সভাপতির ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে এবং অপরটিতে তার ছোট বোন আজমিনা হক সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধে প্লট দুর্নীতির অভিযোগ আনা হয়। আদালত উভয়কেই সাত বছর করে কারাদণ্ড দেন।

এই দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই মামলায় পাঁচ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের বোন ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই বছর করে মোট চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়, ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট কিংবা আবাসন সুবিধা থাকা সত্ত্বেও সেই তথ্য গোপন করে আইন ভেঙে দুর্নীতির মাধ্যমে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা হক সিদ্দিক রূপন্তী পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে একটি করে প্লট বরাদ্দ নেন।

এ অভিযোগে আরও বলা হয়, শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে বোনের সন্তানদের প্লট বরাদ্দে সহায়তা করেন এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক তার ভাই-বোনকে প্লট পাইয়ে দিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করেন।

দুদকের দায়ের করা এই দুই মামলায় মোট ১৮ জন করে আসামি ছিলেন। তাদের মধ্যে গ্রেপ্তার একমাত্র আসামি খুরশীদ আলমকে এক বছর করে মোট দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আসামিদের প্রত্যেককে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

রায়ে সব আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ববি ও রূপন্তীর নামে বরাদ্দ পাওয়া পূর্বাচলের দুটি প্লট বাতিলের নির্দেশ দেন আদালত।

রায়ের সময় খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকসহ অন্য আসামিদের পলাতক দেখিয়ে মামলার বিচার কার্যক্রম পরিচালিত হয়। ফলে তাদের পক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনার সুযোগ পাননি।

রায়ের পর দুদকের কৌঁসুলি খান মো. মঈনুল হাসান লিপন বলেন, “আমরা আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেছিলাম। সেটা হয়নি। কমিশনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

এনএনবাংলা/