সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দুই সাবেক উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

 

বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেট থেকে এই মিছিল বের করা হয়।

ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা বিতর্কিত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জনগণের রায় পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের শাস্তির দাবি জানান।

বিদায়ি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ মার্চ) সৈয়দা রিজওয়ানা হাসানের একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদের জোরালো দাবি তোলা হয়। এর একদিন পরই রাজপথে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানায়, নির্বাচনে কারচুপির মাধ্যমে জনমতের প্রতিফলন বাধাগ্রস্ত করার অভিযোগে এই দুই ব্যক্তিকে আইনের আওতায় আনা জরুরি।

পরিস্থিতি মোকাবিলায় বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এনএনবাংলা/