সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘ফাইনাল’ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

 

মিরপুরে আজ অঘোষিত ‘ফাইনাল’।  বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার তৃতীয় ওয়ানডেটা যারাই জিতবে, তারাই জিতে নেবে তিন ম্যাচের সিরিজটা। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ১২৮ রানে।

ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। ফলে ব্যাটিং করবে বাংলাদেশ।

টসে হেরে আগে ব‍্যাটিংয়ে আপত্তি নেই বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। উইকেট দেখে ভালো মনে হয়েছে তার। এখানে ২৫০-২৬০ রান এই অলরাউন্ডারের কাছে ভালো সংগ্রহ।

সিরিজের শেষ ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। একই একাদশ নিয়ে খেলবে মেহেদী হাসান মিরাজের দল। অপরদিকে একাদশে তিনটি পরিবর্তন এনেছে পাকিস্তান। গাজি ঘোরি এবং সাদ মাসুদ- এই দুজনের অভিষেক হতে যাচ্ছে এই ম্যাচে।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, সালমান আগা, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

এনএনবাংলা/পিএইচ