সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু

প্রতীকী ছবি

 

রাজধানীতে পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খিলক্ষেতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো)–এর তিন কর্মীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রোববার বিকেলে খিলক্ষেতের খাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরগুনা সদর উপজেলার মো. রাজিব হোসেন (২৫), রাজ্জাক মিয়া (৫৭) ও জামালপুরের বকশীগঞ্জের ফরিদ জামান (৬৪)। আহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহতদের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আহত ব্যক্তিরাও সেখানে চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, তাঁরা সবাই ডেসকোর আউটসোর্সিং (সাব-ঠিকাদার) প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, খাঁপাড়া এলাকার একটি মন্দিরের পাশ থেকে ক্রেনের সাহায্যে মাটির নিচের বৈদ্যুতিক তার তুলছিলেন শ্রমিকরা। এ সময় ক্রেনের সঙ্গে থাকা তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির লাইনের সঙ্গে স্পর্শ করলে পাঁচজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে ডেসকোর চিফ ইঞ্জিনিয়ার মনজুরুল হক জানান, প্রায় এক মাস ধরে খাঁপাড়া এলাকায় মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন বসানোর কাজ চলছিল। রোববার ট্রাক থেকে ক্রেন দিয়ে তার নামানোর সময় কোনোভাবে এ দুর্ঘটনা ঘটে।

পৃথক ঘটনায় যুবকের মৃত্যু

এদিকে রাজধানীর শনিরআখড়া এলাকায় একটি বাসায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল–আমিন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার রাত দেড়টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের প্রতিবেশী মোহাম্মদ রাসেল জানান, শনিরআখড়া এলাকার একটি বাসায় দিনমজুর হিসেবে বসবাস করতেন আল–আমিন। মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নিহত আল–আমিনের বাবার নাম আবুল খায়র বলে জানা গেছে।

এনএনবাংলা/