সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

প্রকাশ্যে গুলি করে শহীদ মিনারে যুবককে হত্যা, আটক ১

শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত রাকিব।

 

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তের গুলিতে রাকিব (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে শহীদ মিনারের ওপর এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা সিহাব হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে তাকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তার বাড়ি খুলনায় বলে জানা গেছে।

নিহত রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিববাড়ি আবাসিক এলাকায় থাকতেন। তিনি ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ছিলেন এবং শেখ বোরহান উদ্দিন কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম তরিকুল ইসলাম খোকন।

হাসপাতালে রাকিবের বন্ধু রনি জানান, রাতে রাকিবসহ কয়েকজন মেয়ে বন্ধু শহীদ মিনারের পাশে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় এক যুবক রাকিবকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে তারা শহীদ মিনারের ওপর গিয়ে দেখেন রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার মাথায় গুলির আঘাত ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল।

পরে সেখানে থাকা লোকজন দৌড়ে একজনকে ধরে ফেলে। বর্তমানে সে শাহবাগ থানার হেফাজতে রয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান, শহীদ মিনারে রাকিব নামে এক শিক্ষার্থীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এনএনবাংলা/