সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চট্টগ্রামে পানির ট্যাংকে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২

 

চট্টগ্রামের বিমানবন্দর সংলগ্ন বাটারফ্লাই পার্ক এলাকায় শুক্রবার (২৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রায় ৬,০০০ লিটার ডিজেল জব্দ করেছে।

অধিক দামে বিক্রি করার উদ্দেশ্যে এই ডিজেল পানির ট্যাংক ও ড্রামে মজুত করা হয়েছিল। জব্দ তেলের মূল্য প্রায় ১৮ লাখ টাকা।

পতেঙ্গা থানার ওসি মোস্তফা আহম্মেদ জানান, ডিজিএফআই, জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ৩০টি ড্রাম ভর্তি ডিজেল এবং তেল লোড-আনলোডে ব্যবহৃত ৩টি পাম্প জব্দ করেছে। অভিযানে দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার বলেন, জ্বালানি তেল মজুত করে সংকট তৈরি না করার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধান থেকে জানা গেছে, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে তেল পরিবহনের সময় একটি চক্র অবৈধভাবে তেল সরিয়ে বিক্রি করে।

এনএনবাংলা/