সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নড়াইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

নড়াইল প্রতিনিধি :

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১ টায় সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে বিশ্ব স্বাস্থ্য দিবসের ওপর তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ এর সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদার, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত কুমার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পি, মেডিকেল অফিসার ডা. সৈয়দ রোকনুজ্জামান। অনুষ্ঠানে সাংবাদিক, স্বস্থ্যকর্মি ও নার্সসহ অনেকে ছিলেন।