Skip to content

LIVE 19'
Sweden
1-0
Tunisia
Source: ESPN

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই

রাজধানীর কলাবাগান থানা এলাকার এক উপ-পরিদর্শক (এসআই) নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। নিখোঁজ ওই এসআইয়ের নাম রাকিবুল হাসান সরকার (৩২)। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান রাকিবুল। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

রাকিবুল হাসানের বাড়ি শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার। ব্যক্তিগত বর্ণনায় জানা গেছে, তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং চুল ছোট ও কালো।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশের রমনা বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম রহমান জানান, এসআই নিখোঁজের ঘটনায় গুরুত্বের সঙ্গে কাজ করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, এর আগেও রাকিবুল কয়েকবার নিখোঁজ হয়েছিলেন।

তিনি আরও জানান, নিখোঁজের স্ত্রীর ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না এবং স্বামী-স্ত্রীর সম্পর্ক স্বাভাবিক ছিল।

এ ঘটনায় কলাবাগান থানা থেকে দেশের সব থানায় বেতার বার্তা পাঠিয়ে রাকিবুল হাসানের সন্ধান চাওয়া হয়েছে। তার খোঁজ পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

এনএনবাংলা/