সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

সিগারেট জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটটে।

রোববার (১০ মে) সকাল আনুমানিক ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—সবজি বিক্রেতা কালাম (৪৫), তার স্ত্রী সালমা (৪০), দুই মেয়ে মুন্নী (১০) ও কথা (৭), এবং ছেলে মুন্না (১২)।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। তিনি জানান, গিরিধারা এলাকার মো. শাহজাহান মিয়ার মালিকানাধীন একটি ৮ তলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণ ঘটে। গ্যাস লিকেজ থাকায় বদ্ধ ঘরে কালাম লাইটার দিয়ে সিগারেট জ্বালানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।

স্থানীয়দের সহায়তায় দ্রুত আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কালামের শরীরের ৯৫ শতাংশ, সালমার ৬০ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ, কথার ৫২ শতাংশ এবং মুন্নীর ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তারা সবাই জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এনএনবাংলা/