সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট তিনি প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনের প্রায় ২০ মাস পর রোববার দুপুরে তিনি উপাচার্যের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, “আমি গত ২০ মাস প্রক্টরের দায়িত্ব পালন করেছি। এখন সবকিছু একটি ভারসাম্যপূর্ণ অবস্থায় এসেছে। তাই আমি আমার পরিবারকে একটু সময় দিতে চাই। সামনে যিনি আসবেন, তিনি আরও ভালোভাবে দায়িত্ব পালন করবেন বলে আমি মনে করি।”

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এ শিক্ষকতা করেছেন।

এনএনবাংলা/