সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ট্রাম্প ইরানের জবাব প্রত্যাখ্যানের পর তেলের দাম বাড়ল ৩ শতাংশ

যুক্তরাষ্ট্রের পাঠানো নতুন শান্তিচুক্তির প্রস্তাবের জবাব রোববার লিখিতভাবে দিয়েছে ইরান। তবে তেহরানের সেই জবাবকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ পরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা যায়। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স  জানায়, ট্রাম্পের পোস্টের পর ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ২ দশমিক ৮ শতাংশ এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

দাম বৃদ্ধির ফলে বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ১০৪ দশমিক ০৬ ডলারে। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৯৭ দশমিক ৯৭ ডলারে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গানের অর্থনীতি বিভাগের প্রধান ব্রুস কাসমান বলেন, “মধ্যপ্রাচ্যের সংঘাত এখন ১১তম সপ্তাহে গড়িয়েছে। একইসঙ্গে গত ১১ সপ্তাহ ধরে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলও বন্ধ রয়েছে। জ্বালানি তেলের বাজারে চলমান অস্থিরতার মূল কারণ এই প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধ থাকা। যুদ্ধ দীর্ঘায়িত হলে এবং হরমুজ প্রণালি বন্ধ থাকলে আগামী দিনগুলোতে বৈশ্বিক তেলের বাজার আরও অস্থির হয়ে উঠতে পারে।”

সূত্র : রয়টার্স

এনএনবাংলা/পিএইচ